দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডিইউএসইউ) নির্বাচনে বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) জয়জয়কার। মোট চারটি পদের তিনটিতেই তারা জয় পেল। সভাপতি, সচিব ও যুগ্ম সচিব পদে জিতলেও সহসভাপতি পদে এবিভিপি হেরেছে কংগ্রেসের ছাত্রসংগঠন এনএসইউআইয়ের টিকিট না পেয়ে স্বতন্ত্র হয়ে দাঁড়ানো দীপাংশ শোকিন।
যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ, দেশজুড়ে তেলাপোকা পার্টির নেতাদের শিক্ষা আন্দোলন ও সত্য নিকেতনে পড়ুয়াদের হোস্টেল ভাঙার ঘটনার পর দিল্লিতে এটাই ছিল প্রথম ভোট। দেখা গেল, এই ভোটে তেলাপোকা পার্টি সিজেপির আন্দোলনের তেমন কোনো প্রভাবই পড়েনি। এই ভোটের ফল নিঃসন্দেহে শাসক বিজেপির কাছে সন্তোষজনক।সভাপতি পদে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয় এবিভিপির যশ দাবাসের সঙ্গে এনএসইউআইয়ের বিজয় মিনার।
১৪ রাউন্ড পর্যন্ত গণনায় মিনা এগিয়ে থাকলেও শেষ ৬ রাউন্ডের গণনায় দাবাস তাঁকে পেছনে ফেলে দেন।
সূত্র: প্রথম আলো