কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা ও দাফন আগামীকাল রোববার হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম আজ শনিবার রাতে এ কথা জানিয়েছেন। এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজার পর অপ্রতিমের গন্ধমতি এলাকার বর্তমান বাসার কাছে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা হবে।...
সূত্র: প্রথম আলো