‘সিনেমার আবার নতুন জোয়ার আমরা দেখছি। নানান ধরনের সিনেমা হচ্ছে। নির্মাণ, প্রযোজনা ও সঠিকভাবে বিতরণের চক্রটি পূর্ণ করতে পারলে বাংলাদেশের চলচ্চিত্র আরও বড় জায়গায় যেতে পারে।’ চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এ কথা বলেছেন।
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে রেইস: সৃজনশীল অংশীদারত্বে নির্মাতা ও প্রযোজক’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।চলচ্চিত্রবিষয়ক সংগঠন ম্যাজিক লন্ঠন আয়োজিত ‘ম্যাজিক লন্ঠন কথামালা’র ১৪তম পর্বে এ আলোচনা হয়। অনুষ্ঠানে নিজের চলচ্চিত্র নির্মাণের যাত্রা, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা, প্রযোজনা, বিতরণ, ওটিটি ও আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলেন রেদওয়ান রনি।
রেদওয়ান রনি বলেন, রাজশাহীর সঙ্গে তাঁর সম্পর্ক শুধু অতিথি হিসেবে আসার নয়, এই শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
সূত্র: প্রথম আলো