নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে পেট্রোবাংলার করা ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবির মামলাটি (মানি স্যুট) ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে ঢাকার আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে কোম্পানিটির, অর্থাৎ বিবাদীপক্ষের সাক্ষীকে লিখিত সাক্ষ্য দাখিল করার সুযোগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকার যুগ্ম জেলা আদালতের (দ্বিতীয় আদালত) দুটি আদেশের বিরুদ্ধে নাইকো রিসোর্সেস ২০১৯ সালে হাইকোর্টে আবেদন (সিভিল রিভিশান) করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৩০ আগস্ট ওই রায় দেন।
আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত সপ্তাহে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বরের আদেশ দেন ঢাকার যুগ্ম জেলা আদালত (দ্বিতীয় আদালত)।
সূত্র: প্রথম আলো