মার্কিন গণমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের শনিবার হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে গতকাল শুক্রবার এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে কাজ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনটি সংবাদমাধ্যমই আলাদাভাবে জানিয়েছে, শনিবার সকালে তাদের সাংবাদিকেরা হোয়াইট হাউসে গেলে তাঁদের প্রেস পাস বা পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।সংবাদমাধ্যমগুলো এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
তাদের যুক্তি, এ নিষেধাজ্ঞা মুক্ত মতপ্রকাশ ও স্বাধীন সংবাদমাধ্যমের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক।এক বিবৃতিতে সিএনএন বলেছে, এ নিষেধাজ্ঞা সরকারের হস্তক্ষেপ ছাড়াই সাংবাদিকতা করার সাংবিধানিক অধিকারের ওপর ‘অবৈধ হামলা’।আলাদাভাবে এমএস নাও ও পলিটিকো জানিয়েছে, তারা সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে নিজেদের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবে।এমএস নাও জানিয়েছে, সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া অধিকার এবং গণতন্ত্রে স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।সিএনএন ও এমএস নাও বলেছে, তারা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে।
সূত্র: প্রথম আলো