সেভিয়া ১-৩ বার্সেলোনাক্যামেরাটা ধরতেই তিনটি আঙুল উঁচিয়ে ধরলেন লামিনে ইয়ামাল। পাশেই রাফিনিয়াকে দেখিয়ে বুঝিয়ে দিলেন, হ্যাটট্রিক! এতটা সাহায্যের অবশ্য দরকার ছিল না। র্যামন সানচেজ পিজুয়ানে ৪১ হাজার দর্শক থেকে বিশ্বের আনাচে কানাচে ম্যাচটি দেখা বাকিরাও ততক্ষণে জানেন, হ্যাটট্রিকটি এ মুহূর্তে সম্ভবত বিশ্বের সেরা নম্বর নাইনের!অথচ বার্সায় রাইট উইং থেকে লেফট উইং হয়ে চলতি মৌসুমে দেখা যাচ্ছে স্ট্রাইকার রাফিনিয়াকে।
শুধু দেখা যাচ্ছে কী, রীতিমতো চোখ ধাঁধানো। সেভিয়ার বিপক্ষে বার্সার ৩-১ গোলের জয়ে ব্রাজিলিয়ান তারকার তিনটি গোলেই জাত স্ট্রাইকারের ছাপ। যেমনটা ছিল রেসিংয়ের বিপক্ষে আগের ম্যাচের হ্যাটট্রিকেও!২২ মিনিটে দলকে সমতায় ফেরানো গোলটি ‘ক্ল্যাসিক’। তার আগ পর্যন্ত এই ম্যাচে রাফিনিয়ার অস্তিত্ব সেভাবে টের পাওয়া যায়নি।
কিন্তু তখন আন্দ্রেস ক্রিস্টেনসনের ডিফেন্সচেরা পাস ধরে এক পায়ের ডজে সেভিয়া ডিফেন্ডারকে ফেলে দিয়ে করা গোলে বার্সার সমর্থকরা হুলিয়ান আলভারেজকে না পাওয়ার কষ্ট ভুলতে পারেন।৫২ ও ৬৯ মিনিটে রাফিনিয়ার পরের দুটি গোল হেড ও চিপ থেকে।
সূত্র: প্রথম আলো