১০ দিন আগেই ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচে হেরেছে তারা। ওই ধাক্কাটা বেশ জোরেশোরেই লেগেছিল মেয়েদের ক্রিকেটে। টি-টুয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা।আজ আবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের মেয়েরা। জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
কদিন আগেই এশিয়া কাপ জিতে আসা ভারতই যে এই ম্যাচে ফেভারিট, তা বোধ হয় না বললেও চলছে।এশিয়ান গেমসের সোনাজয়ীরা টি-টুয়েন্টিতে সর্বশেষ হেরেছিল গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর টানা ৬ ম্যাচ জিতেছে তারা। এশিয়ার দলগুলো তাদের বিপক্ষে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি।এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়েছে তারা। বাংলাদেশ অবশ্য মাঠেই নামতে পারেনি কোয়ার্টার ফাইনালে।
চীনের বিপক্ষে ওই ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো