যুক্তরাষ্ট্র–ডেনমার্ক চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। তবে এটা স্পষ্ট, গ্রিনল্যান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে আসছিলেন, তার চেয়ে মার্কিন অর্জন অনেকটাই কম।ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত বলে জোর দাবি জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে শেষ পর্যন্ত দখলের বদলে একটি নিরাপত্তা চুক্তিই এখন তাঁর সেই চাওয়া পূরণ হওয়ার পথে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী, মাসের পর মাস ধরে পাল্টাপাল্টি হুমকি ও রুদ্ধদ্বার দর-কষাকষির পর ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডে নিজেদের নিরাপত্তা উপস্থিতি বাড়াতে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ঘোষিত এ চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।
তবে এটা স্পষ্ট, গ্রিনল্যান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি ট্রাম্প জানিয়ে আসছিলেন, তার চেয়ে মার্কিন অর্জন অনেকটাই কম।
সূত্র: প্রথম আলো