শ্রাবন্তী চ্যাটার্জিকে টালিউডের এক উজ্জ্বল নক্ষত্র বলা যায়। সব ঘরানার সিনেমায় অভিনয় করেই প্রশংসিত হয়েছেন তিনি। ডেব্যু করেছেন সেই ২০০৭ সালে। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন । এদিকে ১৬ বছর বয়সে প্রথম বিয়ে। এরপর একে একে আরও দুইবার বিয়ের পিঁড়িতে বসেন আর বিচ্ছেদের পথে হাঁটেন এই টালিউড অভিনেত্রী।
তবে আর যাই হোক, এই ৪০ ছুঁইছুঁই ফ্যাশনিস্তার নানা লুক দেখে বলতেই হয়, সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদন।সম্প্রতি সাদা-সোনালি লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। তাঁর পরনে ক্রিমি -হোয়াইট শাড়ির আদলে তৈরি একটি ফিউশন আউটফিট। চওড়া নেকলাইনে ফুটে উঠেছে সোনালি কারুকাজ, স্ট্র্যাপেও একই কাজ। পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক অবশ্য কোমরের অংশে। দুই পাশে খোলা রাখা কাটআউট অংশ সোনালি অলংকরণে ঘেরা।শাড়ির আঁচলের মতো অংশটিও বেশ আলাদা।
শিয়ার ফেব্রিকে তৈরি রাফল দেওয়া এই অংশ এক পাশ থেকে নেমে এসেছে সামনের দিকে।
সূত্র: প্রথম আলো