এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এমন কিছু শিক্ষার্থী আছে, যাদের জীবনের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার। অদম্য মেধাবীদের নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজনে আজ থাকছে চার শিক্ষার্থীর কথা।কেউ দিনে শ্রমিকের কাজ করে রাতে বই খুলেছে, কেউ নিজের পড়ার খরচ জোগাতে ছোটদের পড়িয়েছে। আবার কেউ একসময় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও শিক্ষকদের সহায়তায় ফিরে এসেছে। মেধা ও পরিশ্রমে তারা এসএসসির বাধা পেরিয়েছে।
এখন কলেজে পড়াশোনার খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তায় তাদের পরিবার। উচ্চশিক্ষার স্বপ্ন কত দূর এগোবে, সেটিই এখন প্রশ্ন।দিনে শ্রমিক, রাতে পড়াশোনা জাহিদুলের জাহিদুল ইসলামদিনে একটি কারখানায় শ্রমিকের কাজ শেষে রাতে তিন-চার ঘণ্টা পড়ত জাহিদুল ইসলাম। দশম শ্রেণিতে ওঠার পর স্কুলে যাওয়ার আর সুযোগ ছিল না। প্রয়োজনীয় বই কিনতে না পেরে বন্ধুদের কাছ থেকে বইয়ের ছবি তুলে এনে পড়ত।
এত কিছুর মধ্যেও এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায় সে।কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নের টুকারকান্দি গ্রামের ছেলে জাহিদুল।
সূত্র: প্রথম আলো