নারী–পুরুষ বৈষম্য কমানোর বৈশ্বিক সূচকে এক বছরে একলাফে বাংলাদেশের ৫৫ ধাপ পিছিয়ে পড়ার খবরটি অত্যন্ত উদ্বেগজনক। ১৪৫টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ৭৯তম। ২০২৫ সালে বাংলাদেশ একলাফে ৭৫ ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে উঠেছিল। আগের বছরের তুলনায় এ বছর বাংলাদেশের সামগ্রিক স্কোর কমেছে ৬ দশমিক ২ শতাংশ। বৈশ্বিক লিঙ্গভিত্তিক বৈষম্য প্রতিবেদন ২০২৬–এ বাংলাদেশের এই অবনমনকে বিশ্বের অন্যতম বড় পতন বলে অভিহিত করা হয়েছে।
এ সূচকই বলে দেয়, বাংলাদেশে নারীর প্রতি বৈষম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে।রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক অংশগ্রহণ—এই চার সূচক বিবেচনা করে বৈশ্বিক লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রতিবেদন তৈরি করা হয়। শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রগতি থাকলেও রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণ—এই দুটি সূচকে বড় ধাক্কার কারণে সামগ্রিকভাবে বাংলাদেশ অনেকটাই পিছিয়েছে।চারটি সূচকের মধ্যে শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে।
এ বছর শিক্ষায় বাংলাদেশের স্কোর ৯৬ দশমিক ১ শতাংশ, ২০০৬ সালের তুলনায় স্কোর বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।
সূত্র: প্রথম আলো