আজ নতুন আরেকটি সপ্তাহ শুরু হলো। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহে শেয়ারবাজারে সূচকের ওঠানামা ছিল। তাই কোন কোম্পানির দাম বাড়ল ও কোন কোম্পানির কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোয় চলবে বিদেশি মুদ্রার বিনিময়। সঞ্চয়কারীদের আগ্রহ আছে আমানত ও ঋণের সুদহার নিয়ে। কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে।
বাজারে কোন জিনিসের দাম কত, তা নিয়ে আগ্রহ আছে। এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।শেয়ারবাজারগত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচকের ওঠানামা ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্ট হয়। ডিএসইএস সূচকও কিছুটা বেড়েছিল।
ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্ট হয়।অন্যদিকে ডিএস–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে থেমেছিল।
সূত্র: প্রথম আলো