শিক্ষার্থীদের এই উদ্যোগের নাম বুনন বাজারটাঙ্গাইলের গ্রামের বাড়িতে ছোটবেলা থেকেই মূর্তা বা বেতিগাছের সঙ্গে পরিচয় অপূর্ব কৃষ্ণ দের। এই গাছের কাঁচামাল দিয়ে তৈরি শীতলপাটি এবং এর সঙ্গে যুক্ত কারিগরদের কাজও কাছ থেকে দেখেছেন তিনি। সময়ের সঙ্গে শীতলপাটির ব্যবহার কমেছে, প্রভাব পড়েছে কারিগরদের আয়ের ওপরে।
অপূর্ব ভাবছিলেন, শীতলপাটিকে যদি কেবল মাদুর হিসেবে ব্যবহার না করে অন্য কোনো নিত্যব্যবহার্য পণ্যেও কাজে লাগানো যায়, তাহলে কেমন হয়? এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর উদ্যোগ ‘বুনন বাজার’। দলের সদস্য অপূর্ব কৃষ্ণ দে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী। তাঁর সঙ্গে আছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের আবির দে, মো. আশিক মিয়া ও চৌধুরী খুবাইব বিন করিম।
তাঁদের উদ্যোগে শীতলপাটিকে নতুনভাবে নকশা করে বানানো হচ্ছে স্যান্ডেল।
সূত্র: প্রথম আলো