নতুন চাকরি। বেশ উচ্ছ্বসিত মন। প্রস্তুতি সেরে যোগদান করেন তিনি। ঝাঁ–চকচকে করপোরেট অফিসে প্রথম দিন বেশ ভালোই কাটবে, এটিই ছিল প্রত্যাশা। কিন্তু হতাশ হতে হয় দ্রুতই। কাজে যোগ দেওয়ার মাত্র আড়াই ঘণ্টার মাথায় ছাঁটাই হন তিনি। এমন অপ্রত্যাশিত ও আকস্মিক ছাঁটাইয়ের কারণ হিসেবে জানানো হয়, ‘পরিচ্ছন্নতা ইস্যু’। প্রথম দিনই চাকরি হারিয়ে যতটা না হতাশ হয়েছিলেন, কারণ শুনে তার চেয়ে বেশিই যেন তাজ্জব বনে যান এই ব্যক্তি।
অবাক করা ঘটনাটি ঘটেছে ক্রিস স্মলসের সঙ্গে। নিউইয়র্কের ম্যানহাটানের বাসিন্দা ক্রিস সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের এই অভিজ্ঞতা সবিস্তার লিখেছেন। তিনি লেখেন, প্রায় ৯ মাস বেকার ছিলেন। পরে একটি টেম্প এজেন্সিতে (চাকরিদাতা আর গ্রহীতার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান) চাকরি পান। আগের চাকরি থেকে এই করপোরেট প্রতিষ্ঠানে ক্রিসের বেতনও ছিল বেশি। তাই নতুন কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে বেশ উৎফুল্ল ছিলেন।
ক্রিস লেখেন, যোগদানের আগের রাতে ভালোভাবে গোসল করেন তিনি।
সূত্র: প্রথম আলো