আগের পর্ববিপরীতমুখী জ্যামিতিপ্রাচীন মিশরের আকাশছোঁয়া পিরামিডগুলোর দিকে তাকালে এখনো অবাক হতে হয়—এত নিখুঁত জ্যামিতিক নকশা সেকালে তারা বানাল কীভাবে?শুধু তাই নয়, আরও আছে। সেকালে নীল নদের দু'কূল ছাপিয়ে বন্যা হতো। তাতে কৃষকদের ফসলি জমির সব সীমানা কাদাপানিতে একাকার হয়ে যেত। পানি নেমে যাওয়ার পর কার জমি কতটুকু, তা নিয়ে বাধত গোলমাল। কারণ তখন আর কারও জমি আলাদা করে চেনার জো নেই।
এই জমি তাই নতুন করে নিখুঁতভাবে মাপতে হতো।পিরামিড বানানো থেকে শুরু করে জমির সীমানা ঠিক করার এই বিশাল মাপজোকের পেছনে ছিল একদল মানুষ। ইতিহাসে তাদের একটা গালভরা নামও আছে—হারপেডোনাপ্টাই (Harpedonaptae)। এর সহজ অর্থ হলো দড়ি বা রশি-টানা দল!অনেকেই দাবি করে, মাঠে নিখুঁত সমকোণ বা ৯০ ডিগ্রি কোণ বানানোর জন্য তারা নাকি পিথাগোরাসের উপপাদ্যের সেই বিখ্যাত ৩-৪-৫ অনুপাতটি ব্যবহার করত।
(দড়িতে সমান দূরত্বে গিট দিয়ে ৩, ৪ ও ৫ এককের ত্রিভুজ বানালেই তো সমকোণ তৈরি হয়ে যায়!) কিন্তু মজার ব্যাপার হলো, গাণিতিক যুক্তিতে এই লোকগুলো আসলে তা করত না!
সূত্র: প্রথম আলো