‘ব্যাকরুমস’ থেকে ‘অবসেশন’—চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক হরর সিনেমা। সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’–এর নতুন কিস্তি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় করেছে ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয়।
শুধু তা-ই নয়, নির্মাতা জ্যাক ক্রেগারের ক্যারিয়ারেও এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ওপেনিং। ‘ওয়েপনস’ সিনেমার সাফল্যের পর নতুন ‘রেসিডেন্ট এভিল’ পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। যুক্তরাষ্ট্রে ছবিটি প্রথম সপ্তাহান্তে চার থেকে পাঁচ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক সমালোচনার প্রভাব পড়লে আয় ছয় কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।‘রেসিডেন্ট এভিল’–এর দৃশ্য।
আইএমডিবি ৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে সফল হলে জ্যাক ক্রেগারের জন্য এটি হবে টানা দ্বিতীয় বড় সাফল্য।
সূত্র: প্রথম আলো