১০ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের সামনে বক্তব্য দিয়েছেন অধ্যাপক ফিলিপ কটলার। তিনি আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত। এআই ফর মার্কেটার্স সামিট শীর্ষক এ আয়োজনটির সঞ্চালনায় ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। ৯৫ বছর বয়সেও যে ফিলিপ কটলার এ সময়ের বিপণন নিয়ে কতখানি অবগত, বোঝা যায় তাঁর বক্তব্যে।
কী বলেছেন তিনি?বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি ফেসবুক লাইভ আলোচনায় আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। বৃহস্পতিবার অনলাইনে এই আলোচনা হয় বিপণনগুরু ফিলিপ কটলার মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো এমন এক শক্তিশালী মাধ্যম, যা বর্তমান যুগের বিপণন বা মার্কেটিং টুলগুলোকে সম্পূর্ণ বদলে দিচ্ছে।
প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন বদলে ফেলতে বাধ্য হচ্ছে।
সূত্র: প্রথম আলো