জাফলং থেকে ওপারের পাহাড় দেখে শুরু হয়েছিল স্বপ্ন। নিজেরাই পরিকল্পনা করে তামাবিল পেরিয়ে মেঘালয়ের পাহাড়, ঝরনা, গুহা, জীবন্ত সেতু আর খাসি সংস্কৃতির কাছে পৌঁছানো—আর ফেরার পথে মাত্র পাঁচ মিনিটের জন্য ট্রেন মিস করেও আবিষ্কার, ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো কখনো পরিকল্পনার বাইরেই তৈরি হয়।
ভ্রমণপ্রেম, লেখালেখি এবং দাম্পত্যের সঙ্গ—সব মিলিয়ে অভিজ্ঞতার কথা এখানে বলেছি।ভ্রমণ আমাদের কাছে শুধু নতুন কোনো জায়গায় গিয়ে ছবি তোলা নয়। নতুন জায়গার প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, বিশ্বাস ও ইতিহাসকে বোঝার চেষ্টা—সব মিলিয়েই আমাদের ভ্রমণ। স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশের বাইরে প্রথম ভ্রমণ ছিল মেঘালয়ে।
পরিকল্পনা থেকে শুরু করে সীমান্ত পেরোনো, পাহাড়ি পথে ঘোরা, স্থানীয় মানুষের জীবন দেখা, খাবার চেখে দেখা—সবকিছুই হয়ে উঠেছিল আমাদের জন্য নতুন অভিজ্ঞতা।প্রশ্ন: মেঘালয় যাওয়ার ইচ্ছাটা কীভাবে তৈরি হলো?উত্তর: প্রথমে আমরা মেঘালয় যাই, পরে প্রায় এক বছর পর দার্জিলিংয়ে গিয়েছি।
সূত্র: প্রথম আলো