ভারত: ২০ ওভারে ১৯৫/৪। বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৮১। ফল: ভারত ১১৪ রানে জয়ী।আরব আমিরাতের দুবাই অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জাপানের কারোগি স্পোর্টস পার্ক। ১০ দিনের ব্যবধানে দুটি দেশে দুটি ভিন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ।ফল একই।নারী এশিয়া কাপের মতো আজ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।
হারমানপ্রীত কৌরদের ৪ উইকেটে ১৯৫ রান তাড়া করতে নেমে নিগার সুলতানার দল হেরেছে ১১৪ রানে।এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে সোনার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে পদকের আশা শেষ হয়ে যায়নি। মঙ্গলবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।১০ সেপ্টেম্বর দুবাইয়ে যেভাবে হেরেছিল বাংলাদেশ, আজ জাপানের মাটিতেও প্রায় একই দৃশ্যের মঞ্চায়ন। দশ দিন আগের ম্যাচটিতে ভারতকে ১৪৯ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন শেফালি বর্মা।
ডানহাতি এ ব্যাটার খেলেছিলেন ৪০ বলে ৬৪ রানের ইনিংস।আজও সেই শেফালিই ভারতকে অর্ধেকের বেশি রান এনে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো