অপ্রতিম হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কের কোটবাড়ি এলাকায় আসেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে মহাসড়ক ছাড়েন তাঁরা।অপ্রতিমকে হারিয়ে স্তব্ধ দেশ অবরোধ ও বিক্ষোভের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভে অংশ নেওয়া বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিম হত্যার বিচার এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে তাঁরা মহাসড়কে এসেছেন।বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, অপ্রতিমের জানাজা হয়ে গেলেও হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁরা বিস্তারিত তথ্য পাননি।
সূত্র: প্রথম আলো