পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানগুলোর গতিপ্রকৃতি আমাদের গ্রহের ভারসাম্য বজায় রাখে। তবে পানি, বরফ ও বায়ুর ওজনের তারতম্যের কারণে পৃথিবীর ভরকেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভূতাত্ত্বিক এই পরিবর্তন আধুনিক স্যাটেলাইট পজিশনিং ও নেভিগেশন সিস্টেমের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা।
জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর ভরকেন্দ্র ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থান পরিবর্তন করছে। পানি, বরফ ও বাতাসের ওজনের চাপে গ্রহের অভ্যন্তরে প্রতিনিয়ত এই পরিবর্তন ঘটছে। এর ফলে পৃথিবীর ভরকেন্দ্র তার নিজস্ব জ্যামিতিক কেন্দ্র থেকে প্রায় কয়েক মিলিমিটার পর্যন্ত নড়ে ওঠে।
সামান্য এই পরিবর্তনও আধুনিক বিশ্বের অত্যন্ত নিখুঁত ম্যাপিং ও নেভিগেশন–ব্যবস্থায় ত্রুটি ঘটাতে পারে।পৃথিবীর যে স্থানে মাধ্যাকর্ষণ শক্তি কমগবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ভরকেন্দ্রের পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন।
সূত্র: প্রথম আলো