২০১২ সালের এপ্রিল মাসে কিশোরদের জন্য নববর্ষ সংখ্যা প্রকাশ করেছিল প্রথম আলো। কিশোর আলোর পূর্বসূরী বলা চলে এই সংখ্যাটাকে। এটি ব্যাপক জনপ্রিয় হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়, বের হবে কিশোর আলো। সেই সংখ্যায় লিখেছিলেন প্রখ্যাত সব লেখকেরা। আসছে ১ অক্টোবর কিশোর আলোর ১৩তম জন্মদিন।
জন্মদিনের আনন্দ পাঠকের সঙ্গে ভাগাভাগি করতে নববর্ষ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত হবে শুধু কিশোর আলো অনলাইনে।- বুঝলি, আমার খুব শখ, বড় হয়ে লম্বা জুলফি রাখব। কিন্তু তা বোধ হয় আর রাখা হবে না।- কেন?- কেন বুঝিস না? বিজ্ঞান স্যার পড়া না পারলে কানের জুলফি ধরে সব সময় টানে। টানতে টানতে কী অবস্থা করেছে দেখেছিস? বলে সোহেল তার জুলফি দেখায়।- ঠিক তো, আমারও একই অবস্থা। স্বীকার করে শহিদও।
সেও আফসোসের ভঙ্গিতে তার জুলফিতে হাত বুলায়।পরে একে একে সবাই আবিষ্কার করল, সবারই একই অবস্থা।
সূত্র: প্রথম আলো