মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তদারকির জন্য একজন ‘এআই জার’ ও ‘এআই ফোর্স’ নামে একটি বাহিনী গঠন করবেন।বিশ্বজুড়ে এআই নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের একাধিক ব্যক্তি এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন এবং আরও ধীরগতিতে এটির বিকাশ বা উন্নয়নের কথা বলেছেন। তবে এ কথা মানতে নারাজ ট্রাম্প।
তিনি চান, এআইয়ের আরও দ্রুত বিকাশ হোক।ট্রাম্পের এ অবস্থান নেওয়ার একটি বড় কারণ হিসেবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এআইয়ের দ্রুত বিকাশ না হলে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন এ প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে।এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবেতবে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এটির প্রভাব নিয়ে অনেক রিপাবলিকানও সতর্ক মত প্রকাশ করেছেন।
তাঁরা এআইয়ের বিকাশ ধীর করার আহ্বান জানিয়েছেন।এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এটির প্রভাব নিয়ে অনেক রিপাবলিকানও সতর্ক মত প্রকাশ করেছেন।
সূত্র: প্রথম আলো