মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে আবার তাঁর ভয়ও থাকবে। ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে টেনে নেয় আর ভয় তাকে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে রাখে। এই দুটির কোনো একটিকে বাদ দিলে ইমানের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।আল্লাহ–তাআলা বলেন, ‘তারা তাদের রবকে ভয় ও আশার সঙ্গে ডাকে।’ (সুরা আস-সাজদা, আয়াত: ১৬)এখানে ভয় ও আশাকে পাশাপাশি রাখা হয়েছে। মুমিন আল্লাহকে ভয় করে। কারণ, তিনি সর্বশক্তিমান এবং তাঁর অবাধ্যতার পরিণতি ভয়াবহ।
আবার সে আল্লাহকে ভালোবাসে এবং তাঁর রহমতের আশা রাখে। কারণ, তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল।আল্লাহর ভয় মানে সারাক্ষণ আতঙ্কে থাকা নয়। এর অর্থ হলো, আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমার কথা ও কাজ জানেন এবং তাঁর অবাধ্যতার জবাবদিহি আমাকে করতে হবে—এ অনুভূতি অন্তরে জীবিত রাখা।
এ ভয় মানুষকে গোপনে গুনাহ করা থেকে বিরত রাখে।আল্লাহ–তাআলা বলেন, ‘যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত।’ (সুরা আর-রহমান, আয়াত: ৪৬) সুরা আম্বিয়া, আয়াত: ৯০তারা আশা ও ভয় নিয়ে আমাকে ডাকে।অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করার ১০ উপায়অন্যদিকে আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে শুধু শাস্তির ভয় থেকে ইবাদত করার স্তর পেরিয়ে নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো