বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের বিভিন্ন কারিগরি পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।পদের নাম: ওয়ার্ক সুপারভাইজর (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার।পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে পরীক্ষা আগামী ২৩, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিদিন বেলা ১ টায় অনুষ্ঠিত হবে।পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা।মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র—১. অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)।২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (২ কপি)।৪. জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টি৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট এবং পদের ধরন অনুযায়ী কারিগরি দক্ষতা বা অভিজ্ঞতার সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি।৬. নাগরিকত্ব সনদপত্র এবং কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে যথাযথ দলিলাদি।*পরীক্ষার সূচি দেখুন এখানেঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য
সূত্র: প্রথম আলো