বয়সের সংখ্যা নয়, আত্মবিশ্বাস আর স্টাইলই যেন সঙ্গীতা বিজলানির নতুন ফ্যাশন স্টেটমেন্ট। দিল্লি টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর দ্বিতীয় দিন মন্দিরা ওয়ার্কের শোস্টপার হয়ে র্যাম্পে ফিরলেন এই সাবেক মডেল ও বলিউড অভিনেত্রী।দিল্লির ফ্যাশন মঞ্চে আবারও নজর কাড়লেন সঙ্গীতা বিজলানি। দিল্লি টাইমস ফ্যাশন উইক ২০২৬-এর দ্বিতীয় দিন ডিজাইনার মন্দিরা ওয়ার্কের শোস্টপার হিসেবে র্যাম্পে হাঁটলেন তিনি।
১৮ থেকে ২০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত তিন দিনের এই ফ্যাশন উইকের টাইটেল স্পনসর টাইমেক্স। View this post on Instagram A post shared by Times Fashion Week (@timesfashionweek) শোস্টপার হিসেবে সঙ্গীতার উপস্থিতি ছিল মন্দিরা ওয়ার্কের দীর্ঘ ফ্যাশন-যাত্রার সঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ এক সংযোগ।
মন্দিরা ওয়ার্ক ২০০০ সালে নিজের লেবেল শুরু করেন এবং গত দুই দশকের বেশি সময়ে কতুর, রিসোর্টওয়্যার, ইন্ডিয়ানওয়্যার ও মেন্সওয়্যারসহ বিভিন্ন পরিসরে নিজের ডিজাইন-ভাষা তৈরি করেছেন।
সূত্র: প্রথম আলো