রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া ১টা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে।রমনা বিভাগের সহকারি কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির প্রথম আলোকে বলেন, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভায়। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহৃিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো