‘ওয়াও! তুই কখন আসলি?’—দূর থেকে বন্ধুর চিৎকার শুনে ঘুরে তাকাল মিফতাহুল জান্নাত। মুহূর্তেই মুখে হাসি সুমাইয়া জাহানের। দুজনই শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুঁজছিল পরিচিত মুখ। একটু পরেই দেখা মিলল সহপাঠী নুসরাত সাদিয়া, তাসনিয়া তানিশার। দুজনের কথায়-কথায় যোগ দিলেন তাবাসুম চৌধুরী ও সায়মা ইসলাম। অপরিচিত ভিড়টা মুহূর্তেই হয়ে উঠল চেনাজানা বন্ধুদের মিলনমেলা।
হবিগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেল আজ রোববার সকালে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আজ সকাল থেকে শহরে মুষলধারে বৃষ্টি হয়। তবে তা বাধা হতে পারেনি। কেউ ভিজে আবার আধভেজা হয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন।সেলফিতে স্মৃতি ধরে রাখছে কৃতী সংবর্ধনায় আসা বন্ধুরা। জেলা পরিষদ মিলনায়তন, হবিগঞ্জ।
২০ সেপ্টেম্বর ২০২৬প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬।
সূত্র: প্রথম আলো