টালিউডের পরিচিত মুখ সৌরসেনী মৈত্র। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তাঁর উপস্থিতি বরাবরই নজরকাড়া। এবার শাড়ি ও কোরসেট ব্লাউজের ফিউশন লুকে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর এই সাজ হতে পারে এবারের পূজার লুকের অনুপ্রেরণা।স্ট্রাইপ শাড়ি, সঙ্গে কোরসেট ব্লাউজএই লুকের কেন্দ্রে একটি স্ট্রাইপ শাড়ি। কালোর ওপর কপার-গোল্ড জরির চিকন স্ট্রাইপ- সব মিলিয়ে শাড়িটিতে ফুটে উঠেছে রাজকীয়তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন।
আঁচল জুড়ে চওড়া জরির পাড় এর সৌন্দর্য আরও বাড়িয়েছে যেন । তবে এই শাড়িটিকে আলাদা করে তুলেছে ব্লাউজের নির্বাচন। একটি সাধারণ শাড়িকেও যে সঠিক ব্লাউজের ছোঁয়ায় একেবারে ভিন্ন মাত্রা দেওয়া যায়, এই লুক যেন তারই উদাহরণ। চিরাচরিত কালো ব্লাউজের বদলে এখানে বেছে নেওয়া হয়েছে কালো স্ট্র্যাপলেস কোরসেট-স্টাইলের ব্লাউজ। এর সুইটহার্ট নেকলাইন লুকে এনেছে বোল্ড আমেজ, আর পেছনের ক্রিসক্রস লেইস-আপ ডিজাইন যোগ করেছে বাড়তি আকর্ষণ।
শাড়ি পরার ধরনেও রয়েছে ভিন্নতা।
সূত্র: প্রথম আলো