তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসা ও সম্ভাবনার গল্প। তবে একটি উদ্যোগ শুরু করা থেকে সেটিকে টিকিয়ে রাখা এবং এগিয়ে নেওয়ার পথ সহজ নয়। নানা চ্যালেঞ্জ, সিদ্ধান্ত ও শেখার অভিজ্ঞতা পেরিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কীভাবে গড়ে তুলছেন নিজেদের স্বপ্নের প্রতিষ্ঠান—সেই সব গল্প নিয়েই প্রথম আলো ডটকম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে বিশেষ পডকাস্ট শো ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’।
এই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় অতিথি ছিলেন যারীন’স ক্রিয়েশনের স্বত্বাধিকারী আফরোজা সুলতানা শিউলি।‘দীর্ঘদিনের চিকিৎসার অভিজ্ঞতাই আমাকে ধীরে ধীরে মানসিকভাবে শক্ত করে তোলে। আমি যখন চিকিৎসকের কাছে যেতাম দেখতাম, দুই-তিন বছরের শিশুরাও কেমো নিতে এসেছে। তখন মনে হতো, আমি তো জীবনের ১৭ বছর দেখেছি। এই বাচ্চাগুলো তো মাত্র দুই-তিন বছর বয়সে এমন লড়াই করছে।
এসব দেখতে দেখতে আমি অনেক শক্ত হয়ে গিয়েছিলাম।’পডকাস্টে নিজের অসুস্থতার শুরুর দিককার স্মৃতিচারণা করতে গিয়ে কথাগুলো বলেন আফরোজা সুলতানা শিউলি।
সূত্র: প্রথম আলো