ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের কথাটা কি হ্যারি কেইনকে উদ্দেশ করে ছিল? হয়তো, হয়তো না। তবে অনেকেই ধরে নিয়েছেন ইয়ামাল খোঁচা দিয়েছেন এবং সেটা হ্যারি কেইনকে। যেটাই হোক, এ নিয়ে কোনো রকম বাক্যুদ্ধে জড়াতে চাননি হ্যারি কেইন। জার্মান বুন্দেসলিগায় নিজের শততম গোলের মাইলফলক ছোঁয়ার পর বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বেছে নিয়েছেন শান্তির পথ।
গোলসংখ্যা দিয়েই বর্ষসেরার সিদ্ধান্ত হওয়া উচিত নয় ইয়ামালের, এমন দাবির জবাবে কোনো ক্ষোভ না দেখিয়ে উল্টো স্প্যানিশ তরুণ প্রতিভার প্রশংসায় মেতেছেন ইংল্যান্ড অধিনায়ক।ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল কি কেইনকে খোঁচা দিলেনবার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা ইয়ামাল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনকে দেওয়া উচিত যিনি বিশ্বের সেরা ফুটবলার। তাকে নয় ‘যে ৮০টি গোল করেছে’।
ইয়ামালের এই মন্তব্যটা কেইনকে নিয়েই ছিল বলে মনে করছেন অনেকে।বার্সেলোনার জার্সিতে লামিনে ইয়ামাল২০২৫-২৬ মৌসুমে অবিশ্বাস্য ফর্মে ছিলেন কেইন।
সূত্র: প্রথম আলো