সমুদ্রের ঢেউ পেরিয়ে এবার পাহাড়ের টানে কক্সবাজার বন্ধুসভার বন্ধুরা। বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তাঁরা শুধু মেধাবীদের অভিনন্দনই জানাননি, গড়ে তুলেছেন পাহাড় ও সমুদ্রের দুই বন্ধুসভার মধ্যে নতুন এক সেতুবন্ধ।
সংবর্ধনা শেষে দুই বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাদের নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা।পাহাড় ঘেরা শহর বান্দরবানে কক্সবাজারের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।
শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই অঞ্চলের বন্ধুসভার সদস্যদের মধ্যে তৈরি হয় আন্তরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ।অনুষ্ঠান শেষে বান্দরবান বন্ধুসভা ও কক্সবাজার বন্ধুসভার উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সূত্র: প্রথম আলো