গোবিপ্রবি বন্ধুসভার এবারের পাঠচক্রে সাহিত্য পাঠের পাশাপাশি উঠে এসেছে ধর্ম, দর্শন, অর্থনীতি, রাজনীতি, জীবন ও সমাজের নানা প্রসঙ্গ। ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এই পাঠের আসর বসে।পাঠচক্রের শুরু হয় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। স্বরচিত কবিতা ‘যতটুকু রঙিন’ আবৃত্তি করেন বন্ধু গালিবা সোয়ারা।
কবিতাটিতে উঠে আসে প্রতিদিনের জীবন থেকে শেখার বিষয় এবং শেখা বিষয়গুলো বাস্তবে কতটুকু কাজে লাগানো হয়, সেই প্রশ্ন। জীবনের কোনো কোনো সময় মলিনতা আসতেই পারে, তবে সেই মলিনতা যেন পুরো জীবনকে ঢেকে না ফেলে—এমন একটি বার্তাও ফুটে ওঠে কবিতায়।
চারপাশে ছড়িয়ে থাকা জীবনের রংগুলোর মধ্য থেকে প্রয়োজনীয় রংটুকু খুঁজে নিয়ে জীবনকে যতটুকু সম্ভব রঙিন করে তোলার কথাই যেন এটি মনে করিয়ে দেয়।উমেরা আহমেদের ‘পীর-এ-কামিল’ উপন্যাস নিয়ে আলোচনা করেন বন্ধু শাফিল।
সূত্র: প্রথম আলো