বইয়ের নাম: Bangladesh Jamaat-e-Islami: Its History and Politics; লেখক: ব্যারিস্টার আবদুর রাজ্জাক; প্রকাশক: The University Press Limited (UPL); প্রকাশস্থান: ঢাকা; প্রকাশকাল: ২০২৬; পৃষ্ঠা: ২৪২; আইএসবিএন: 978-984-506-576-4; মূল্য: ৳১,১৬০ব্যারিস্টার আবদুর রাজ্জাকের বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস বইটি কার্যত দুটি ভাগে বিভক্ত বলে আমার মনে হয়েছে এবং আমি সেইভাবেই বইটি পাঠ করেছি।
বইয়ের লেখক বা প্রকাশক বইটি দুভাগে বিভক্ত বলছেন না। প্রথম ভাগ হচ্ছে প্রথম চারটি অধ্যায়; এবং দ্বিতীয় ভাগ হচ্ছে বইয়ের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। স্বীকার করা করা দরকার যে আমি এই বইয়ের দ্বিতীয় ভাগ প্রথমে পড়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস ও রাজনীতি বিষয়ে বইয়ের সংখ্যা অত্যন্ত কম।
ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবিরের পলিটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য জামায়াতে ইসলামী, বাংলাদেশ (কবির ২০০৬), মাইদুল ইসলামের লিমিটস অব ইসলামিজম: জামায়াতে ইসলামী ইন কনটেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ (ইসলাম ২০১৫) এবং সৈয়দ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ সাঈদুল ইসলাম সম্পাদিত গ্রন্থ দ্য জামায়াত কোয়েশ্চন ইন বাংলাদেশ: ইসলাম, পলিটিকস অ্যান্ড সোসাইটি ইন আ পোস্ট-ডেমোক্রেটিক নেশন (ইসলাম ও ইসলাম ২০২৩) জামায়াতে ইসলামী সম্পর্কে উল্লেখযোগ্য বই।
সূত্র: প্রথম আলো