যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। এরপর তিনি বলপ্রয়োগ করে তা দখলের হুমকি দেন। গত শুক্রবার তিনি ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি মেয়াদহীন চুক্তি সম্পন্ন হয়েছে। গ্রিনল্যান্ড হচ্ছে সুমেরু অঞ্চলের একটি বিশাল দ্বীপ ও ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যা বহু বছর ধরে ট্রাম্পের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু।
গত শনিবার গ্রিনল্যান্ডজুড়ে এই চুক্তির খবর ছড়িয়ে পড়লে দেশটির কিছু বাসিন্দা স্বস্তি প্রকাশ করেন। তবে একই সঙ্গে তাঁদের মধ্যে বিভ্রান্তি, উদ্বেগ এবং একটি প্রশ্নও দেখা দিয়েছে। তাঁদের প্রশ্নটি হচ্ছে, ঠিক কী বিষয়ে সমঝোতা হয়েছে?
দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসাক শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক এলেন ফ্রেডরিকসেন বলেন, ‘আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে, এটি আমাকে উদ্বিগ্ন ও সংশয়ী করে তুলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প যেভাবে এটি উপস্থাপন করছেন, তাতে মনে হচ্ছে তাঁকে যেন গ্রিনল্যান্ডের ওপর একচ্ছত্র আধিপত্য বা একচেটিয়া অধিকার দিয়ে দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো