কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার মো. সিয়ামকুমিল্লায় ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা মামলায় আটক সন্দেহভাজন মো. সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে মামলাটিতে চারজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে; তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এই দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর।রোববার রাতে তাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম ওরফে তুহিনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকছেন। আর ১৯ বছর বয়সী মো. সিয়ামকেও সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, সিয়াম সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি; তবে হত্যার ঘটনা সম্পর্কে জানার পরও তা গোপন করেছিলেন।রোববার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই কিশোরকে আদালতের আদেশ অনুযায়ী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
সূত্র: প্রথম আলো