মানবসভ্যতার সূচনা থেকেই মানুষ এমন একজন পরিপূর্ণ নেতার সন্ধান করে এসেছে, যাঁর পদাঙ্ক অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজের জটিল পথ পাড়ি দেওয়া সম্ভব।
ইতিহাসের পাতায় বহু মহামানব, দার্শনিক, দিগ্বিজয়ী বীর ও ধর্মপ্রচারকের আবির্ভাব ঘটেছে; কিন্তু তাঁদের জীবনাদর্শ কি সব যুগের ও সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন অনুকরণীয় আদর্শ হতে পেরেছে?এই মৌলিক দার্শনিক প্রশ্নের প্রামাণ্য উত্তর উপস্থাপন করেছেন ইতিহাসবিদ ও গবেষক সাইয়েদ সোলাইমান নদভি (রহ.)।
কোনো ব্যক্তির জীবনচরিত মানবজাতির জন্য সর্বজনীনভাবে অনুকরণীয় হতে হলে তাতে চারটি বাস্তবসম্মত শর্তের উপস্থিতি অপরিহার্য।১. ঐতিহাসিক প্রামাণিকতা যেকোনো আদর্শ জীবনচরিতের প্রথম ও প্রধানতম শর্ত হলো তার ঐতিহাসিক সত্যতা।
সূত্র: প্রথম আলো