ব্র্যাকের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।সংক্ষিপ্ত তথ্যপ্রতিষ্ঠানের নাম: আড়ং।পদের নাম: সেলস অ্যাসোসিয়েট।পদসংখ্যা: ৫০০টি।কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর।বেতন: ১০,০০০ থেকে ১২,০০০ টাকা (মাসিক)।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস।অভিজ্ঞতা: সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা।বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।অন্যান্য যোগ্যতা: পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা ও যত্ন নেওয়ার নিয়মাবলি জানা থাকতে হবে।
ইনভেন্টরি গণনা ও ট্র্যাক করার ধারণা এবং গ্রাহককে পণ্য নির্বাচনে সহায়তাসহ বিক্রয় কৌশল–সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টিপ্রধান দায়িত্বগ্রাহকদের অভ্যর্থনা জানানো এবং তাঁদের চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা করা।
সূত্র: প্রথম আলো