টমেটো আমাদের খাবারে আনে স্বাদ ও রং। কিন্তু রান্নাঘরের এই পরিচিত লাল ফলটি নিয়ে বিজ্ঞানীদের নতুন আগ্রহ মস্তিষ্ক ঘিরে। গবেষণায় দেখা গেছে, টমেটো পেস্ট গ্রহণের সঙ্গে মনোযোগ ও তথ্য প্রক্রিয়াকরণের কিছু উন্নতির সম্পর্ক আছে।টমেটো আমাদের খাবারের টেবিলে আসে স্বাদ, রং আর রান্নার পরিচিত উপকরণ হিসেবে। পাস্তা, পিৎজা, স্যুপ কিংবা ঘরোয়া নানা পদে টমেটো পেস্ট বা সস খাবারে যোগ করে আলাদা স্বাদ।
কিন্তু এই ছোট্ট লাল ফলটির ইতিহাস শুধু রান্নাঘরেই আটকে নেই।একসময় ইউরোপে টমেটোকে বলা হতো ‘সোনালি আপেল’, আবার কোথাও এর নাম হয়ে গিয়েছিল ‘প্রেমের আপেল’। আর এখন আধুনিক বিজ্ঞান খুঁজছে, এই পরিচিত খাবারের সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার কোনো সম্পর্ক আছে কি না।গ্রিক পুরাণে সোনালি আপেলের গল্প বেশ পরিচিত। দেবী এরিস দেবতাদের এক ভোজে একটি সোনালি আপেল ছুড়ে দিয়েছিলেন, যার দাবি ছিল সেটি ‘সবচেয়ে সুন্দরীর’ জন্য।
সেই আপেলকে ঘিরেই হেরা, অ্যাথেনা ও অ্যাফ্রোদিতির মধ্যে বিরোধ তৈরি হয়।
সূত্র: প্রথম আলো