মডেলিং থেকে অভিনয়ে এসেছেন এই প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী নিদ্রা দে নেহা। তাঁকে দেখা যায় নানা দেশি বিদেশি লুকে। নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি শাড়িতেও মোহনীয় তিনি। চলুন তবে স্টাইলিশ নেহার ইন্সটাগ্রাম ঘুরে সাম্প্রতিক লুকটি দেখে আসি।ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল ভালোবাসা। মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় দেখতে চেয়েছিলেন মা।
সেই ইচ্ছার পথ ধরেই ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু করেন নিদ্রা নেহা দে। এরপর বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তৈরি করেছেন নিজের পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা করা নিদ্রার শিল্পচর্চার অভিজ্ঞতাও অভিনয়ে কাজে লাগে বলে জানিয়েছেন তিনি।তবে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের প্রতিও তাঁর ভালোবাসা আলাদা করে নজর কাড়ে।
তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় নানা রকম নান্দনিক ও আকর্ষণীয় লুকের ছবি ।
সূত্র: প্রথম আলো