চ্যাটজিপিটিতে প্রতিদিন নানা ধরনের কথোপকথন করেন ব্যবহারকারীরা। এসব কথোপকথনের মধ্যে কোনোটি হয়তো পরে আর প্রয়োজন হয় না, আবার কোনোটি গুরুত্বপূর্ণ হওয়ায় ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর তাই অপ্রয়োজনীয় চ্যাট মুছে ফেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ চ্যাটগুলো ভবিষ্যতে ব্যবহারের জন্য আর্কাইভ করে রাখার সুবিধা দিয়ে থাকে চ্যাটজিপিটি। তবে চ্যাট মুছে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
কারণ, চ্যাটজিপিটিতে একবার কোনো চ্যাট মুছে ফেললে সেটি পরে আর ফিরিয়ে আনা যায় না। ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, মুছে ফেলা চ্যাট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। শুধু তা–ই নয়, ৩০ দিনের মধ্যে চ্যাটগুলো সিস্টেম থেকেও স্থায়ীভাবে মুছে ফেলা হয়। ফলে কোনো চ্যাট মুছে ফেলার পর সেটি চ্যাটজিপিটির ইন্টারফেস বা ওপেনএআই সাপোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না।
ডিলিট অল চ্যাটস ব্যবহার করে মুছে ফেলা কথোপকথনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
সূত্র: প্রথম আলো