এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এমন কিছু শিক্ষার্থী আছে, যাদের জীবনের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার। অদম্য মেধাবীদের নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজনে আজ থাকছে চার শিক্ষার্থীর কথা।জীবন তাদের জন্য সহজ ছিল না। অভাব ছিল, অনিশ্চয়তা ছিল। কেউ মা–বাবাকে হারিয়ে স্বজনের আশ্রয়ে বড় হয়েছে। কারও রাত কেটেছে না খেয়ে। কেউ পড়াশোনার খরচ জোগাতে নিজেই কাজ করেছে। তারপরও মেধা ও পরিশ্রমের জোরে তারা এগিয়ে গেছে।
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। উচ্চশিক্ষার স্বপ্ন এখন তাদের সামনে। তবে কলেজে পড়ার খরচ চালানো নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।মা–বাবাকে হারানো স্বপ্ন রায়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন স্বপ্ন রায়বাবা অভিজিৎ রায় একটি ওষুধের দোকানে মাসিক বেতনে কাজ করতেন। লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে তিন বছর আগে তিনি মারা যান। তারও দুই বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মা সন্ধ্যা রানী দাস।
শিশু বয়সে মা–বাবাকে হারিয়ে দিশাহারা হয়ে যায় স্বপ্ন রায়।
সূত্র: প্রথম আলো