বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ে কোনাকুনি শট নেওয়ার জায়গা আছে আর লিওনেল মেসি তা কাজে লাগাতে পারবেন না, এমনটা সচরাচর হয় না। আজও যেমন দেখা গেল। মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগোর বিপক্ষে নিজের পছন্দসই জায়গায় ফ্রি–কিক পেয়ে গোল করতে ভুল হয়নি আর্জেন্টাইন তারকার।তবে মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের দিনে জিততে পারেনি ইন্টার মায়ামি। সান ডিয়েগো এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে মায়ামি।
এ নিয়ে লিগে টানা চার ম্যাচ ড্র করল মেসির দল।৪ গোলের ম্যাচটিতে ১২ মিনিটে এগিয়ে যায় সান ডিয়েগো। গোল করেন ডেনিশ ফরোয়ার্ড আ্যান্ডার্স ড্রেয়ার। ঠিক ১২ মিনিট পরই মায়ামি সমতায় ফেরে মেসির গোলে। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া ফ্রি-কিক বক্সে থাকা কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে সরাসরি চলে যায় দূরের পোস্টের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বল ধরতে পারেননি। যে ফ্রি–কিকে গোল করেছেন মেসিএটি মেসির ক্যারিয়ারের ৭৫তম ফ্রি–কিক গোল।
আর এমএলএসের চলতি মৌসুমে ২০তম।
সূত্র: প্রথম আলো