আগের পর্বআইসোটোপ শব্দটির সঙ্গে তুমি ইতোমধ্যেই পরিচিত। এটা হচ্ছে সেই পদার্থ- যার পরমাণুগুলোর নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটন থাকলেও নিউট্রনের সংখ্যা ভিন্ন। কিছুসংখ্যক আইসোটোপ সম্বন্ধে তুমি জানতে পেরেছ- যেমন ইউরেনিয়ামের আইসোটোপ ইউরেনিয়াম-২৩৫ এবং বোরনের আইসোটোপ বোরন-১০ এবং বোরন-১১। অধিকাংশ রাসায়নিক মৌলিক পদার্থেরই আইসোটোপ রয়েছে এবং এর মধ্যে কিছুসংখ্যক আবার তেজস্ক্রিয়।তেজস্ক্রিয়তা বা রেডিওএক্টিভিটি বলতে কি বুঝায়?
'রেডিও' একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিকিরণ। রেডিওএক্টিভ আইসোটোপ (রেডিও আইসোটোপ) হচ্ছে সেই আইসোটোপগুলো- যারা কিছু না কিছু বিকিরণ করে।ইলেক্ট্রিক বাল্ব আলো বিকিরণ করে, রেডিয়েটর থেকে বিকিরিত হয় তাপ। রেডিও স্টেশন থেকে বিকিরিত হয় রেডিও ওয়েভ। এখন প্রশ্ন হলো, রেডিওএক্টিভ আইসোটোপ কী বিকিরণ করে?তুমি ইতোমধ্যে জেনে গেছ যে, বোরন-১০ ও বোরন-১১ আইসোটোপ রেডিওএক্টিভ নয়।
কিন্তু বোরন-১১ পরমাণুর নিউক্লিয়াসে যদি একটি নিউট্রন যোগ করা হয় তাহলে কি ঘটবে?
সূত্র: প্রথম আলো