জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পেট্রলপাম্পে সীমাবদ্ধ থাকবে না। এর অভিঘাত অর্থনীতির প্রায় সব খাতে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। মূল্যস্ফীতি কয়েক বছর ধরেই বেশি। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা চাপের মুখে; সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগ দুর্বল। ঠিক এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো।
ফলে উদ্বেগ যে কেবল জ্বালানির বাড়তি দাম, তা নয়; বরং বড় প্রশ্ন হলো, এর পরোক্ষ প্রভাবে পরিবহন, খাদ্য, কৃষি, শিল্প ও সেবা খাত হয়ে সামগ্রিক মূল্যস্তরে কতটা চাপ সৃষ্টি হবে। আরও গুরুত্বপূর্ণ হলো, মূল্যস্ফীতির এই নতুন চাপ সামাল দেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট কৌশল আছে, তা দেখা যাচ্ছে না।বাংলাদেশের অর্থনীতিতে ডিজেলের গুরুত্ব সবচেয়ে বেশি। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ডিজেলের ব্যবহার হয়।
তাই ডিজেলের দাম বাড়লে প্রথমেই পণ্য পরিবহনের খরচ বাড়ে।
সূত্র: প্রথম আলো