কুমিল্লার দেবীদ্বারে ইমন (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে তাঁর মাকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও ইমনের ভাবি রাবেয়া বেগম।
ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তাঁর আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান।
আহত রাবেয়া বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে কোপান।
সূত্র: প্রথম আলো