প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার নিজের নতুন বইয়ে দাবি করেছেন, তাঁর বোনের মৃত্যুর কয়েক দিন পর তৎকালীন প্রিন্স চার্লস (যুক্তরাজ্যের বর্তমান রাজা) তাঁকে ফোনালাপে বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ ডায়ানাকে ভুলে যাবে।বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আর্ল স্পেন্সার তাঁর দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সারা জীবনে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর মাত্র দুবার ফোনে কথা হয়েছে।
ডায়ানার মৃত্যুর কয়েক দিন পর একটি ফোনালাপে চার্লস তাঁকে কী বলছিলেন, তা তিনি খুব সতর্কতার সঙ্গে শুনেছিলেন।আর্ল স্পেন্সার বলেন, তিনি এখন যা বলছেন, চার্লস ঠিক এ কথাগুলোই তাঁকে বলেছিলেন।ডায়ানার জীবনের শেষ রাতে কী ঘটেছিলএ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না, জানতে চাইলে আর্ল স্পেন্সার বলেন, চার্লসের কথাগুলো এতটাই ভয়াবহ ছিল যে তিনি তখনই পরিবারসহ বন্ধুদের কাছে বিষয়টি জানিয়েছিলেন।আর্ল স্পেন্সারের বক্তব্য নিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদ আপত্তি জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘তারা বিষয়টিকে একধরনের ধোঁয়াশার মধ্যে ফেলেছে, তাই না?
সূত্র: প্রথম আলো