মেঘ-বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের পদচারণে সকাল থেকেই মুখর হয়ে উঠেছে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বর। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কৃতী শিক্ষার্থীরা নেয় ক্রেস্ট ও উপহার। কেউ ছবি তুলছে, কেউ ভিড় জমিয়েছে গেম জোনে। আবার কেউ বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত।আজ সোমবার সকাল ৯টায় নীলফামারীতে শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’।
সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল মঞ্চের আয়োজন।মা আছলিমা আক্তারকে সঙ্গে নিয়ে সৈয়দপুর থেকে অনুষ্ঠানে এসেছে কৃতী শিক্ষার্থী আবদুল্লাহ। সে সৈয়দপুর লায়নস স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। এবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে।আবদুল্লাহ বলে, ‘এখানে আসব বলে কাল থেকেই মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। এখানে এসে ভালো লাগছে।
না এলে অনেক কিছু অজানা থেকে যেত।’মা আছলিমা আক্তার বলেন, ‘ছেলেকে নিয়ে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।
সূত্র: প্রথম আলো