কয়েক মাস আগেও ফেরান তোরেস ছিলেন হাসির পাত্র। খোদ নিজ দলের সমর্থকদের কাছেই। সেই তোরেস এখন লড়ছেন ব্যালন ডি’অরের জন্য। শুরু করেছেন স্বপ্নের মতো এক মৌসুম। আর এসবই সম্ভব হয়েছে একমুহূর্তের জাদুতে।বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় ম্যাচের কথা। কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর সৌদি আরবকে রীতিমতো ধসিয়ে দিয়েছে স্পেন। ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ বাকি খেলোয়াড়দের জন্য কার্যত শেষ।
কিন্তু ফেরান তোরেস অপেক্ষা করছেন যেন রেফারির সিদ্ধান্তটা তাঁর পক্ষে আসে। বল জালে পাঠিয়েছেন তিনি। কিন্তু রেফারি ভিএআর দেখছেন, অফসাইড হয়েছে কি না, জানতে।‘কে হতে চায় কোটিপতি’ থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-আর্সেনাল-ইউনাইটেডের প্রতিপক্ষফাইনালের এক গোলে তোরেস এখন জাতীয় হিরো। সেদিন ফেরান তোরেসের পক্ষে যায়নি রেফারির সিদ্ধান্ত। ৪-০ গোলে জিতলেও তোরেস ছিলেন গোলশূন্য।
শুধু সেই ম্যাচ নয়, ফাইনালের আগে পুরো টুর্নামেন্টে তোরেসের অবদান শুধু একটি অ্যাসিস্ট।
সূত্র: প্রথম আলো