রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা তিনি। বয়স ৭০–এর কোঠায়। ইদানীং হঠাৎ করে তাঁর কিছু আচরণে বেশ চিন্তিত মেয়েরা। সকালে নাশতার পর চা খেয়েছেন। কিন্তু ১৫ মিনিট পরই বলে উঠলেন, তাঁকে কেউ চা দেয়নি।মেয়ের সঙ্গে গল্প করতে করতে হঠাৎই প্রশ্ন করলেন, ‘জামাই কোথায় চাকরি করে? অফিস কোথায়?’ মেয়ে অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিলেন। কিন্তু আধঘণ্টা পর আবার সেই একই প্রশ্ন।চিন্তিত মেয়ে এবার মাকে নিয়ে গেলেন স্নায়ুরোগবিশেষজ্ঞের কাছে।
চিকিৎসক জানালেন, তাঁর মা আসলে আলঝেইমারে ভুগছেন। এই রোগের কারণে ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির স্মৃতি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজ করার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। যেসব কারণে ডিমেনশিয়া হয়, অর্থাৎ স্মৃতিশক্তি কমে যায়, সেগুলোর মধ্যে আলঝেইমার অন্যতম। এ রোগ বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। নাম প্রকাশে রাজি হননি এই মা ও মেয়ে।‘বেলা শেষে’র পাঁচ বছর পর মুক্তি পায় ‘বেলা শুরু’ আলঝেইমার রোগের কথা আমরা কমবেশি সবাই জানি।
সেই যে ‘বেলা শেষে’ সিনেমার কথা মনে আছে?
সূত্র: প্রথম আলো